কুমিল্লায় বিদ্যুৎ স্পর্শে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৩:১৮
 
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে মো. রুবেল (২৬) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
 
রুবেল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের আবু তাহেরের পুত্র। রবিবার পুলিশ পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামের একটি জমি থেকে লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। রুবেল দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দূর্গাঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।
 
জানা গেছে, বৈদ্দেরখীল গ্রামের ওই জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার রাখা হয়। রুবেল রাতে কি জন্য জমিতে গেলো-এ প্রশ্ন এলাকাবাসীর। তবে তাকে পরিকল্পিতভাবে হত্যা শেষে জমিতে রাখা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
 
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই একরাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পাওয়ার পর বলা যাবে-ঘটনাটি হত্যা না আত্মহত্যা।
 
ইত্তেফাক/জামান