‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৭:৫০
 
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। আজ রবিবার সকালে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতারা।
 
পরে এক আলোচনা সভায় মিলিত হন তারা। সভায় বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।’ 
 
পাশাপাশি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান তারা।
 
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, দফতর সম্পাদক আবু কাউছার খোকন, সদস্য হিলালী ওয়াদুদ চৌধুরী, রেজাউর রহমান রিজভী, আখতার-উজ-জামান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি