প্রেমিকের সঙ্গে ঝগড়া করে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৮:৩২
 
প্রেমিকের সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে সুমি খানম নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার দুপুর ৩টার দিকে কাশিয়ানী উপজেলার ছোটখার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, ছোটখার কান্দি গ্রামের মো. উকিল শেখের মেয়ে ও মাজড়া আলহাজ্ব এজি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সুমি খানম। ভাট্রাইধোবা গ্রামের মকলেচ শেখের ছেলে সেলিম শেখের সঙ্গে তার তিন বছর যাবৎ প্রেম ছিল। এরই ধারাবাহিকতায় আজ মাজড়া হাইস্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দুইজনের মধ্যে চরম কথা কাটাকাটি হয়। একপর্যায় সুমি সেলিমকে আত্মহত্যা করার হুমকি দিয়ে বাড়িতে চলে যায়। পরে তার বসত ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
  
কাশিয়ানী থানার এস আই ফরিদ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। আত্মহত্যার আগে সুমির সঙ্গে তার প্রেমিক সেলিমের ঝগড়া হয়েছে বলে তার মা টুলটু বেগম জানিয়েছেন।