বন্দরের প্রথম হার প্রথম জয় শাহাজাহান সংঘের

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২১:২৭

ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট

  স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

শহীদ শাহাজাহান সংঘ চট্টগ্রামে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম জয়ের স্বাদ পেল। গতকাল সোমবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শাহাজাহান সংঘ দুই রানে হারায় উড়তে থাকা বন্দর ক্রীড়া সমিতিকে।

পঞ্চম খেলায় এসে প্রথম হারের বিস্বাদ নিল বন্দর ক্রীড়া সমিতি।  মূলত আগের রাতের ভারী বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে মাঠ উপযুক্ত করতে সময় চলে যাওয়ায় ৫০ ওভারের খেলাটিকে নামিয়ে আনা হয় ২১ ওভারে। এতে কপাল পুড়ে বন্দর ক্রীড়া সমিতির।