নওগাঁর মাদায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সােমবার সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের গােপালপুর বাজারের পাশে সাইফুল ইসলামের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, স্থানীরা সকালে যুবকের মরদেহ পুকুরে পানিতে ভাসমান অবস্থায় পড়ে থাকতে দেখে থানা পুলিশ সংবাদ দেয়। সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানাে হয়েছে।
তিনি আরাে জানান, আনুমানিক ৩০ বছর বয়সের ওই অজ্ঞাত যুবকের শরীরে কােনো ধরনের আঘাতর চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তিনি মারা গেছেন সঠিক কারণ প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তে রিপাের্ট হাত পাওয়া গেলে মারা যাওয়ার সঠিক কারণ জানা সম্ভব হবে।ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
