ভোলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১২:১৬
 
ভোলার চরফ্যাশন-শশীভুষন সড়কের খোকন চেয়ারম্যান মোড়ে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রিপন (৩২) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত রিপন চরফ্যাশন উপজেলার নজরুল নগর এলাকার আবদুল হকের ছেলে। শশীভুষন থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
আহত মোটরসাইকেল আরোহীকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। নিহত রিপন চরফ্যাশন থেকে মোটরসাইকেল যোগে শশীভুষন যাচ্ছিল। আর ঘাতক ট্রাকটি শশীভুষন থেকে চরফ্যাশন যাচ্ছিল বলে ওসি জানান।