রামগতিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৩:১১
 
লক্ষ্মীপুরের রামগতিতে সাজ্জাদ হোসেন খোকন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরসীতা গ্রামে মহিলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাদ্দাম ওই এলাকার সাবেক ইউপি মেম্বার শাহাদাত হোসেনের ছেলে।
 
রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃত সাদ্দাম দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ নানা ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়।