বগুড়ায় নৈশপ্রহরী খুন, আটক ৩

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৮:০০
 
বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় আলহাজ্ব সামছুদ্দিন নিউমার্কেটের নৈশপ্রহরী মোজাহার আলীকে খুনের ঘটনায় মামলা হয়েছে। এতে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
 
নিহতের বড় ছেলে আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রবিবার রাতে এ মামলা করেন। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- গোলাম রব্বানী, মানিক সরদার ও বুলবুল ইসলাম।
 
উল্লেখ্য, ২৫ মার্চ রাতে দুর্বৃত্তরা নৈশপ্রহরী মোজাহার আলীকে খুন করে মার্কেটের চাবি নিয়ে যায়। পরে তারা মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। ব্যর্থ হয়ে নিচতলার একটি স্বর্ণের দোকানের তালা ভেঙে ইমিটেশন ও রূপার ওপর সোনালি রঙ দেওয়া অলঙ্কার লুট করে।