দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় হওয়া টসে জেতার পর লঙ্কান অধিনায়ক উপাল থারাঙ্গা জানান, এই কন্ডিশনে ব্যাটিংকে আগে বেছে নিতে চান তিনি। সেই সঙ্গে বড় একটি সংগ্রহের মাধ্যমে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।
৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কানদের ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে আছে টাইগাররা।
এর আগে মাশরাফি জানান, দলে দারুণ ভারসাম্য থাকায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার চেষ্টা করব।
ইত্তেফাক/রাফাত
