লালমনিরহাট সদর থানা পুলিশ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১’শ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে। এসময় দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করে পুলিশ। আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- রবিউল (২৪) ও হেলাল (২৭)। তাদের উভয়ের বাড়ি কুষ্টিয়া শহরে।
পুলিশ জানায়,আটক দুই ব্যক্তি কুুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে ট্রাক যোগে ১০০ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজায় ট্রাকটি থামিয়ে তল্লাশি করার পর গাঁজা পাওয়া যায়।
এ ব্যাপারে লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, এই চক্রটি দীর্ঘদিন থেকে এই মাদক ব্যবসা চালিয়ে আসছে এমন তথ্য রয়েছে তাদের কাছে।
