বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ২৫ হাজার টাকার জাল নোটসহ নজরুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার নজরুলকে আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে এস আই আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।
পুলিশ জানায়, নজরুল দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার আঠারজানি গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি গত সোমবার জালনোট বহন করে ট্রেন যোগে সান্তাহার নেমে আলতাফনগরে উদ্দেশে যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে ৫০টি পাঁচশ' টাকার জালনোট জব্দসহ নজরুলকে আটক করা হয়। তিনি জাল টাকার নোট সিন্ডিকেটের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
