কুমিল্লায় ছেলের হাতে বাবা নিহত

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:০৪
 
কুমিল্লা মুরাদনগর উপজেলায় ছেলের অস্ত্রের আঘাতে বাবা নিহত হয়েছেন।
 
সোমবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানার গাঙ্গেরকোট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া (৪৫) গাঙ্গেরকোট গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
 
জানা যায়, উপজেলার গাঙ্গেরকোট গ্রামে মাঠ থেকে গরু আনা নিয়ে বাবা ফারুক মিয়ার সঙ্গে ছেলে দ্বীন ইসলামের (১৩) কথা কাটা-কাটি হয়। এরই জের ধরে পুত্র সুচালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করলে গুরুতর আহত হয়। আশঙ্কা অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহতের স্ত্রী মাহমুদা বেগম বলেন, 'ঝগড়া নয় টিউবওলে পা পিছলে আঘাতপ্রাপ্ত হলে আমার স্বামী মারা যায়।' বাঙ্গরা থানার ওসি মনোয়ার হোসেন বলেন, 'অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'