বিবেককে জাগ্রত করা প্রয়োজন

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:০৭

মাদক! এই শব্দটি পরিচিতি লাভ করেছে অনেক আগেই আর তার বিপরীতে কালো আঁধারের গ্রাসে হারিয়ে যেতে বসেছে আমাদের আগামী। ভালোবাসার অটুট বন্ধন রীতিমত ছিঁড়তে বসেছে। তবে পৃথিবী কি তার সোনালী দিনগুলো ভুলে থাকতে পারবে? এই কালো বিষ আমাদের কিভাবে নামাতে হবে! এই নিয়ে অনেক সচেতনতামূলক ও অনেক বিনোদনতুল্য বিষয় আমাদের মাঝ থেকে ঘুরে গেছে। কি বা করেছে তারা! কি উপকার হয়েছে আমাদের, তা আমরা নিজেরাই ভালো জানি। তাহলে মাঝপথে কি আমাদের তরী থেমে যাবে।

একটা ঘটনা মনে পড়ে যায়। নামটা ঠিক মনে করতে পারছি না। (সালমানই ধরলাম) ছোটবেলা থেকে অনেক মেধাবী, ১২/১৩ বছর বয়স, মাত্র ২ বছরে হাফেজি পড়া শেষ করলো। তাকে নিয়ে মা-বাবার স্বপ্ন রংধনু আকার ধারণ করলো। তারপর সালমানের বাড়ি ফেরা এভাবেই চলছে। কিন্তু কথায় আছে সত্ সঙ্গে সর্গ বাস... বাকিটুকু বলার প্রয়োজন নেই আশা করি। সেই সালমান আর তাকে নিয়ে সেই স্বপ্ন কালো বিষ হয়ে ধারণ করলো গাঁজা, তামাক তার দৈনিক সঙ্গী হিসেবে গ্রহণের মাধ্যমে। এভাবে কি হারিয়ে যেতে দেব আমাদের আগামীকে? এই বাহারি রঙের বীজ থেকে বাঁচার উপায় আমাদেরই খুঁজতে হবে।

আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন, কার সঙ্গে চলাচল করতে দেবেন সেটা আপনি ঠিক করবেন। আপনি দিনে কতবার খোঁজ নিচ্ছেন? প্রয়োজন অনুযায়ী কেন সে আপনার কাছে বেশি টাকা চাচ্ছে, কেন সে আপনার সঙ্গে টাকার জন্য খারাপ আচরণ  করছে, আর এসবের মূলে কি লুকিয়ে আছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার।

এত মাদক ধরা পড়ছে তবে কি সেটা কমে যাবে? কখনো না, আপনার আশা আশাই থেকে যাবে। শুধু সন্তানের মৃত্যুটা চেয়ে দেখা ছাড়া আপনার আর কিছু থাকবে না।  তাই আপনার উচিত উপযুক্ত বয়সে শাসন ব্যবস্থা গড়ে তোলা। আপনার সচেতনতাই পারে আপনার সন্তানকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে। আবারো বলছি- বিবেককে জাগান। এই মাদক শুধু আপনার সন্তানকে নয়, পরিবারকেও ধ্বংস করবে, আর দেশের কথা একটু পরে ভাবলেও হবে।

সর্বোপরি বলবো- আপনার স্বপ্ন আপনার বিবেক আপনার সন্তানের আগামীর সুন্দর-সঠিক পথ দেখাবার দায়িত্ব আপনার। সরকার কিংবা সমাজকে দায়ী করার মধ্যে নয়, নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে হবে।

n লেখক: শিক্ষার্থী, সাতক্ষীরা সরকারি কলেজ