মানিকগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাস থেকে শহরে জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, সাবেক সাধারণ সম্পাদক মহিদুজ্জামান প্রমুখ।
