মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কানাডা বিএনপি এক আলোচনা সভা টরেন্টোর রেড হট তান্দুরী রেস্টুরেন্টে গত রবিবার অনুষ্ঠিত হয়।
আহাদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম, রেশাদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, একে আজাদ, আমিনুর রশীদ ভূইয়া (সামুন), মুজিবুর রহমান, প্রফেসর ড. এনাম উল্লাহ, প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী, আবুল কালাম আজাদ, মিসেস রেহানা আক্তার, মঈন উদ্দিন চৌধুরী, মিসেস নাজমা হক, জাকারিয়া চৌধুরী, মোস্তাফিজুর রহমান, নাফিসা সালমান, এম. এইচ. মামুন প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে অদ্যাবধি স্বাধীনতা, স্বাধিকার এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের মঙ্গল কামনা করেন।
এক দলীয় শাসনের হাত থেকে বাংলাদেশের মানুষের মুক্তির যে কোন আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার আহ্বানে সারা দিয়ে নব্য বাকশালী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
ইত্তেফাক/রাফাত
