ফটো ক্যাপশন

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:১০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান প্রধান অতিথি ছিলেন। সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মো. মাহবুব উল আলম। বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর মো. সাইফুল ইসলাম, মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও সৈয়দ আবু আসাদ এবং এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা

০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)- কে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে। গতকাল ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা সোয়াক-এর চেয়ারপারসন সূবর্ণা চাকমাকে অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান উপস্থিত ছিলেন

০০

লিড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলার লিড ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আবুল বশর উপস্থিত ছিলেন

০০

দি মেটাল (প্রা.) লিমিটেড সমপ্রতি বাজারে এনেছে ট্যাফে ব্র্যান্ডের ৯৫০০ ডিআই মডেলের ট্রাক্টর। এ উপলক্ষে বেলুন উড়িয়ে পণ্যের সঙ্গে গ্রাহক পরিচিতি ঘটান  মেটালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. সাদিদ জামিল এবং ট্যাফে ট্রাক্টরের প্রধান নির্বাহী এবং আন্তর্জাতিক ব্যবসা প্রধান এস এন সোয়ামিনাথান