রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় লাল বানু (৫৫) নামে নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মাছপাড়া ইউপির তত্তিপুর বাসস্ট্যান্ডের ডন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী যশোর জেলার রাজপুর এলাকায় বলে জানা গেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত লালবানু ভ্যানে করে মাছপাড়ার তত্তিপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানো মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে ।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মাহফুজার বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ ডাইভারকে আটক করা হয়েছে।
