ভিয়েতনামে মালবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ৯

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৩:৫২
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় রাইয়াভুং তাউ প্রদেশের ভুং তাউ নগরীর উপকূলে মঙ্গলবার একটি স্থানীয় মালবাহী জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের ৯ ক্রু নিখোঁজ হয়েছে। বুধবার দেশটির প্রাদেশিক কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
 
হাই থান-২৬ নামের তিন হাজার টন ওজনের জাহাজটির সঙ্গে অপর একটি মালবাহী জাহাজের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নগরীর উপকূল থেকে প্রায় ৪৪ নটিক্যাল মাইল পূর্বে এ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর ২ ক্রুকে উদ্ধার করা হয়েছে।
 
বুধবার সকাল নাগাদ উদ্ধার কর্মীরা নিখোঁজ ক্রুদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। সিনহুয়া।