আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি রাজধানীর ইমানুয়েলস ব্যাঙকুয়েট হল-এ যথাক্রমে তাদের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ১৫তম বর্ধিত সাধারণ সভা (এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং)-এর আয়োজন করে।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মুসার সভাপতিত্বে শেয়ারহোল্ডারদের বড় একটি অংশ ও পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি সামিউল হাশিম, কোম্পানি সচিব, কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। সভায় আইপিডিসি ২০১৮ সালের জন্য ৮% স্টক ও ৭% নগদ লভ্যাংশের ঘোষণা দেয়।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি অর্জনের মধ্য দিয়ে অত্যন্ত সফলতার সঙ্গে ৩৭তম এজিএম ও ১৫তম এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। — প্রেস বিজ্ঞপ্তি
