দুই নারীকে আটকে রাখার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৫:১০
থানায় দুই নারীকে আটকে রাখার ঘটনায় ক্ষমা চেয়েও পার পেলেন না দুই পুলিশ কর্মকর্তা। হাইকোর্ট অবিলম্বে তাদেরকে মাদারিপুর সদর থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্ত করে পুলিশের আইজিকে ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।
 
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। এর আগে তলব আদেশে হাইকোর্টে হাজির হন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহতাব। আজ দুপুরে শুনানি নিয়ে হাইকোর্ট এই আদেশ দেন।