খুলনায় পিকআপচাপায় হোসাইন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রূপসা সেতুর টোল ঘর সংলগ্ন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। হোসাইন রূপসা উপজেলার জাবুসা গ্রামের ব্যবসায়ী আহাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে বাইপাস সড়ক সংলগ্ন বাড়ি থেকে শিশুটি রাস্তায় বের হয়। এ সময় বাগেরহাটের চুলকাঠি থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
