ঘিওরে ব্রজপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৮:৫৮
মানিকগঞ্জের ঘিওরে ব্রজপাতে রফিক হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 
 
বুধবার দুপরে শিবালয় উপজেলার উথলি নামক এলকায় নিজ বোরো ক্ষেত কাজ করার সময় এ ঘটনা ঘটে। রফিক হোসেন ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের বহলাকুল গ্রামে। 
 
ঘিওরের বড়টিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ হোসেন জানান, বহলাকুল গ্রামের রফিক হোসেন বুধবার দুপরে শিবালয় উপজেলার উথলি নামক স্থানে বোরো ক্ষেতে কাজ করতেছিল। দুপরে বৃষ্টির মধ্যে ব্রজপাতে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।