ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কনফারেন্সে যোগ দিচ্ছে কানাডা

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ২৩:৩৪

পহেলা এপ্রিল থেকে ৫ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন। আইপিইউ সম্মেলনের কনফারেন্সে যোগ দিতে ঢাকা যাচ্ছেন কানাডিয় পাঁচ এমপি এবং দুই সিনেটর।

জানা গেছে এই দলের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন এমপি ন্যাথানিয়েল এরিস্কিন স্মিথ। স্মিথ কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান এবং টরন্টোস্থ বাঙালি অধ্যূষিত বিচেস ইষ্ট ইয়র্ক এলাকার সরকারি দলের সাংসদ।

কানাডিয়ান প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন, সিনেটর সালমা আতাউল্লাহজান (কনজারভেটিভ পার্টি, কানাডা), ডেনিস ডাওসান (লিবারেল পার্টি কানাডা), কলেট লাবরেকি-রিয়াল (ডাইরেক্টর জেনারেল ইন্টারন্যাশানাল এন্ড ইন্টারপার্লামেন্টারি অ্যাফায়ার্স), ড. লাইন গ্রাভেল (অ্যাসোসিয়েশন সেক্রেটারি), সাউন চেন (লিবারেল পার্টি), ডেনিস লেবেল (কনজারভেটিভ পার্টি), চেরিল হার্ডক্যাসেল (এনডিপি), ফ্রেডেরিক ফোর্জ (এডভাইজর) এবং এন্ড্রু গোর্ডরিজ (পার্লামেন্টারি এসিসেটন্ট)।

অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৬৮টি দেশের সাংসদেরা অংশ নেবেন।

ইত্তেফাক/নূহু