ঝিনাইদহে বৃদ্ধ খুন

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০৯:৫৫
 
ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে বিশারত আলী মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের বাবা মৃত আফসার আলী মোল্লা। 
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান, রাতে খাওয়া দাওয়ার পর তিনি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোর রাতের দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সকালে লাশ দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। 
 
পুলিশ কর্মকর্তা আরো জানান, বড় ছেলে আলাউদ্দিনের সঙ্গে টাকা পয়সা নিয়ে বিশারত আলীর বিরোধ চলছিল।  ঘটনার পর বড় ছেলে আলাউদ্দিন পলাতক রয়েছেন। পুলিশ ধারণা করছে, তিনি এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন। 
 
ইত্তেফাক/কাউছার