ময়মনসিংহ প্রতিনিধি
সোমবার দুপুরে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ থেকে দুই স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো- হোসেন (১২) ও মোবারক (১০)। মোবারকের খালা শিল্পী বেগম জানান, সম্পর্কে ওই দুইজন মামাতো ফুফাতো ভাই। রবিবার দুপুরে তারা খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর ফেরেনি। পরদিন তার কাছে তাদের লাশ ভেসে থাকার খবর আসে। খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগের ডুবুরি কর্মীরা নদীতে নেমে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
