গাজীপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৬:২১
গাজীপুর মহানগরীর দক্ষিণখান এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। পুলিশের ধারণা ওই ব্যক্তি ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে।
 
টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দক্ষিণখান এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়।
 
নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। পরনে নীল চেক লুঙ্গি ও জলপাই রঙের ফুলহাতা শার্ট রয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/সাব্বির