মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী হত্যার দায়ে লাল চান নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাসিনা রৌশন জাহান। বৃহস্পতিবার দুপুরে আসামির অনুপস্থিতিতে এ রায় দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫সালের ২ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে নিহত সালমার কাছে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করে। ওই দিন রাতে সালমার ভাই হাসেম আলী বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। ২০০৬সালের ২০জানুয়ারা আসামি জামিনে বের হয়। ১৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় দেয়া হয়।
