পঞ্চগড়ে তিন জেএমবি গ্রেফতার

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৬:৫৪
 
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জেএমবি'র তিন সদস্যকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
 
বৃহস্পতিবার ভোর রাতে দেবীগঞ্জ ও কালিগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি জিহাদি বই উদ্ধার করে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হচ্ছেন- দেবীগঞ্জ উপজেলা শহরের সবুজপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুর রাজ্জাক (২২), একই উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ এলাকার আব্দুর রহমানের ছেলে মমিনুল ইসলাম (৩৫) এবং পামুলী ইউনিয়নের অলিউদ্দিনের ছেলে নুর আলম (৪০)।
 
দেবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু খায়ের অভিযান চালিয়ে ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতরা জেএমবি সদস্য। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।