বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৭:১৩
 
বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কে বনফুল স্কুলের পার্শে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাফসান জনি (২৮) নামে এক বেসরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।
 
রাফসান এরিস্ট্রোফার্মা কোম্পানির গোপালগঞ্জের ইনফরমেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
 
বৃহস্পতিবার বেলা ১২টায় এঘটনায় অপর যাত্রী অভয়নগর লক্ষ্মীপুর এলাকার ফাতেমাতুর জোহরা খুশিকে (২৫) গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
কাটাখালী হাইওয়ে থানার এস আই মো. জামাল শেখ ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।