ওসির আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্ত্রীর মামলা

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৯:০৭
 
বগুড়ার গাবতলী মডেল থানা প্রাঙ্গণে অবস্থিত কর্মকর্তাদের আবাসিক ভবনে নিজের কক্ষে ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানের (৪৫) আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে।
 
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক নারীসহ অজ্ঞাতনামাদের আসামি করে বাদী হয়ে ওসি হাসানের স্ত্রী রাজিয়া সুলতানা মামলাটি করেছেন। বৃহস্পতিবার এই মামলা হয়েছে। 
 
গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান আরও জানান, মামলা দায়েরের পর থেকে ওই নারীসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
 
প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে থানা প্রাঙ্গণে কোয়ার্টারের ভেতরে গলায় ফাঁস দেন গাবতলী মডেল থানার ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসান। সহকর্মীরা তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।