জঙ্গিদের সঙ্গে খালেদার ঐক্য আদর্শিক : তথ্যমন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২০:৪৩
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিদের সঙ্গে খালেদার ঐক্য কোন কৌশলগত নয়, এটি আদর্শিক। 
 
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,  খালেদা জিয়া শুধু জঙ্গিদের মদদদাতাই নন, তিনি ঘাতকদের সিন্ডিকেট নেতা।  খালেদা জিয়াকে রাজনীতি থেকে নির্মূল করতে হবে। 
 
মন্ত্রী বলেন, জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী সমস্যা। অনেক উন্নত দেশের চেয়ে আমরা এখনো অনেকটাই ভাল আছি। 
 
তথ্যমন্ত্রী বলেন, খালেদার স্বামী পাকিস্তানি দালালদের পুনবার্সিত করেছিল, আর এখন তার স্ত্রী জঙ্গিদের পুনর্বাসনের মিশন নিয়ে মাঠে নেমেছেন। বাসস