মুন্সীগঞ্জের কাছে মেঘনার মোহনায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসব তথ্য দিয়ে গজারিয়া উপজেলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামসুল আলম জানান, লেংটার মেলায় যাবার পথে মেঘনার উত্তাল ঢেউয়ে ১৫/১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ পর্যন্ত অজ্ঞাত দুই পুরুষ এবং এক নারীর লাশ উদ্ধার হয়েছে। এলাকাটি নারায়ণগঞ্জের সীমানায়। স্থানীয়রা জানায় কিছু যাত্রী সাঁতরে তীরে উঠেছে। তবে কি পরিমাণ যাত্রী নিখোঁজ আছে তা এখনও জানা যায়নি।
