গাজীপুর টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া অভিযান রাত ৮টা পর্যন্ত চলছিল। আটককৃতরা হলেন, মো. তৌহিদুল ইসলাম (১৮), মো. আবদুল্লাহ (৩০) ও আনিসুর রহমান (৪২)। এদের মধ্যে তৌহিদুল ইসলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গীর গাজীপুরা এলাকার তামিরুল কামিল মাদ্রাসা সংলগ্ন আশেপাশের বাসা-বাড়ি ও ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক ভাবে ওই তিনজনকে আটক করা হয়।
