রাজশাহী কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:১৯

স্টাফ রিপোর্টার, রাজশাহী

সোমবার বর্ণাঢ্য আয়োজনে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরীর নেতৃত্বে র্যালিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে প্রতিষ্ঠানটি তিনবার দেশ সেরা কলেজ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।