সুনামগঞ্জ-২ উপ-নির্বাচন

জয়ী ড. জয়া সেনগুপ্তা

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২৩:৫৩

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উপ-নির্বাচনে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৬ হাজার ২৬০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব রেজু। তিনি সিংহ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৭০ ভোট। শতকরা ৫৬ ভাগ ভোট কাস্ট হয়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার আগেই এক এক করে যখন নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হওয়ার খবর আসতে থাকে তখন স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ করেন।

ইত্তেফাক/নূহু