পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কার কাজ করার দাবিতে পাইকগাছায় স্থানীয় নাগরিক কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় ফসিয়ার রহমান মহিলা কলেজ, টাউন মাধ্যমিক বিদ্যালয়, ষোলআনা ব্যবসায়ী সমিতি, সবুজ মত্স্য খামার, সাফওয়ান অ্যাকোয়া কালচার লিমিটেড, চিংড়ি বিপণন সমবায় সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, সুন্দরবন স্পোর্টিং ক্লাব, ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যাণ সমিতি, বাস-মালিক সমিতি, খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন, সড়ক পরিবহন শ্রমিক লীগ, কাঁকড়া ব্যবসায়ী সমিতি, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, পোনা ব্যবসায়ী সমিতি, মোটর সাইকেল চালক সমিতি, রেন্ট-এ-কার চালক সমিতি, মাছ ব্যবসায়ী সমিতি, বস্ত্র ব্যবসায়ী সংগঠন, কাঁচাবাজার ও পান ব্যবসায়ী সমিতি, পাদুকা ব্যবসায়ী সমিতি, কসমেটিক্স ও লেদার সমিতি, অ্যালুমিনিয়াম ব্যবসায়ী সমিতি, চাল ব্যবসায়ী সমিতি, মুরগি ব্যবসায়ী সমিতি, মাইক্রো স্ট্যান্ড ড্রাইভার কল্যাণ সমিতি, এসএসবি সেন্টার ও টিডিআর সঞ্চয় ও ঋণদান সমিতিসহ প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান।
ইত্তেফাক/নূহু
