সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আপডেট : ৩১ মার্চ ২০১৭, ০৯:৩৪
 
সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড়া এলাকা থেকে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী মঞ্জু মিয়াকে (৩০) আটক করা হয়। গতকাল  বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড়া এলাকার আব্দুর রহমান সিকদারের ভাড়া বাসায় ওই ঘটনা ঘটে।
 
নিহত গৃহবধূ মিম আক্তার বরিশাল মেহেন্দিগঞ্জ থানার চাত্তার হাট এলাকার আব্দুর সাত্তারের মেয়ে। স্বামী মঞ্জুর মিয়া সোনারগাঁ উপজেলার বস্তুল এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে। তাদের সংসারে ইয়াছিন মিয়া (১০) ও সাদিয়া আক্তার (৮) দুই সন্তান আছে।
 
ইত্তেফাক/কাউছার