রংপুরে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:২০

স্টাফ রিপোর্টার, রংপুর

সোমবার সড়ক পরিবহনের বাস্তব চিত্র তুলে ধরতে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও প্রচারাভিযানের আয়োজন করে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন। নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড হতে র্যালি ও লিফলেট বিতারণ করেন ইউনিয়নের নেতারা।

পরে প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীেয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলীর প্রস্তাবনা তুলে ধরে সড়ক পরিবহনের বর্তমান বাস্তবচিত্র নিয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিরতণ অনুষ্ঠান মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এমএ মজিদ, কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, সহ-সভাপতি তমিজ উদ্দিন তমেজ, নূর মোহাম্মদ নুরু, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।