বালু উত্তোলনে হুমকিতে নদী তীরবর্তী বসতি ও ফসলি জমি

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:২১

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের মাদারেরচর এলাকায় দশানী নদে ড্রেজার  মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রায় সারা বছরই চলে অবৈধভাবে এ বালু উত্তোলন। এদিকে এভাবে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী বসতি এবং হাজার হাজার একর ফসলি জমি হুমকিতে পড়েছে। অন্যদিকে সরকারও বিপুল অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর বড় ব্রিজের দুই পাশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ওই বালু দিয়ে মাদারেরচর গ্রামের ছোট ছোট নালা, নিচু এলাকা, পুকুর ও ডোবা ভরাট করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাঈদা পারভীন জানান, এ বিষয়ে সরেজমিন তদন্ত করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।