ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ সদস্যের একটি প্রতিনিধি দল সাইকেল র্যালি নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার দুপুরে ভারত গেছেন।
বেনাপোল স্থলবন্দর দিয়ে যৌথদলটি ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের সেনাবাহিনীর কর্নেল এসকে ত্রিপাঠি প্রতিনিধি দল দুটিকে স্বাগত জানান।
গত ২২ মার্চ ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র্যালিটি আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
আগামী ৫ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর সাইকেল র্যালিটি ভারত ভ্রমণ শেষে দেশে ফিরে আসবেন।
