গাইবান্ধার সুন্দরগঞ্জে শুক্রবার বিকেলে বিদ্যুৎস্পষ্টে সজীব কুমার (১৩) নামে এক স্কুলছাত্র মারা গেছে।
সজীব সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের মধ্য তারাপুর গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে ও সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
তারাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, সজিব তার নিজ বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়।পরিবার সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
