বাঘা (রাজশাহী) সংবাদদাতা
সোমবার সকালে বাঘায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের একটি সূত্র জানায়, কামাল ডাকাতের নামে বাঘা ও পার্শ্ববর্তী লালপুর থানায় চুরি, ডাকাতি, মাদক, রাহাজানি ও একাধিক ছিনতাই মামলা রয়েছে। এর মধ্যে বাঘা থানায় পাঁচটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন পলাতল ছিল।
বাঘা থানার ওসি মহসীন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
