এ্যাথলেটিক্স গেমসে ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট : ৩১ মার্চ ২০১৭, ২১:৩২
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস প্রতিযোগিতা-২০১৭ এ্যাথলেটিক্স এ  চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দল। 
 
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়  ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদকসহ ৪১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হযেছে। 
 
জানা গেছে, বুয়েট ও ঢাবিতে অনুষ্ঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস প্রতিযোগিতা -২০১৭ অনুষ্ঠিত হচ্ছে।   
 
প্রতিযোগিতায় এ্যাথলেটিক্স ছাড়াও বিভিন্ন ইভেন্টে সফলতার স্বাক্ষর রেখেছে। তার মধ্যে  টেনিসের ফাইনালে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় টেনিস দল। টেনিস এর সেমিফাইনালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ইবি টেনিস দল ফাইনাল খেলার সুযোগ পায় বলে জানানো হয়েছে।
 
এদিকে আজ শুক্রবার বাস্কেটবল প্রতিযোগিতার সেমিফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল ফাইনালে উঠেছে।
 
এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা অভিনন্দন জানিয়েছেন।