শহীদদের প্রতি শ্রদ্ধা ভারতীয় সেনাপ্রধানের

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ০৯:০৩
 
স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
 
শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান বিপিন রাওয়াত। এরপর সেনাবাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর ভারতীয় সেনাপ্রধান সেনা সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সফরের সূচি অনুযায়ী বিভিন্ন কর্মসূচীতে যোগ দিবেন।
 
জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় এসেছেন। তার সঙ্গে চার সদস্যের একটি প্রতিনিধি দল আছেন। বিশেষ বিমানযোগে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান। প্রতিনিধিদলটি তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ২এপ্রিল ঢাকা ত্যাগ করবেন।