ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির তিন বছর মেয়াদি (২০১৯-২০২১) নব নির্বাচিত কর্মকর্তাগণ শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার দুপুরে ফরিদপুর শহরের নীলটুলি এলাকায় চেম্বার ভবনে শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। চেম্বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান নির্বাচন বোর্ডের আহ্বায়ক প্রফেসর মো. শাহজাহান।
নতুন মেয়াদের নির্বাচিতরা হলেন, প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মুনির হোসেন, মো. নূরুল ইসলাম।
এ ছাড়াও যারা পরিচালক হিসাবে রয়েছেন তারা হলেন, এএইচ আহমেদ জামাল, জয় গোবিন্দ সাহা, আবদুস সালাম বাচ্চু, নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাহেব সারোয়ার, মানোয়ার হোসেন, আলী আকবর, শাহিদুর রহমান, মোসলেম উদ্দিন, শ্রীনাথ রায়, আনিসুজ্জামান, মহসিন শরীফ, আওলাদ হোসেন বাবর, সাইদুর রহমান, হাফিজুর রহমান খান, লিয়াকত হোসেন লিটন, মতিউর রহমান নান্নু, দেলোয়ার হোসেন দিলা এবং সাজ্জাদ হোসেন বরকত।
