ফুলবাড়ীয়ায় ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ০৯:৪০
 
ময়মনসিংহের ফুলবাড়ীয়া সদরের হাজী ইব্রাহিম মার্কেটে অভিযান চালিয়ে ১৯৫পিস ইয়াবাসহ মনির হোসেন (৩০) ওরফে চশমা মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও মার্কেটের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন মনির চশমা ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিল।
 
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।