স্ত্রীর পরকীয়ার জেরে সিরাজগঞ্জের তাড়াশে মাজেদ আলী নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
মাজেদ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের খুকনি পাড়ার রায়হানের ছেলে।
জানা যায়, মাজেদের স্ত্রী প্রতিবেশী এক যুবকের সঙ্গে দীর্ঘ দিন ধরে পরকীয়া করে আসছিল। এ বিষয়ে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে তা সম্ভব না হওয়ায় অবশেষে নিরুপায় মাজেদ আলী শুক্রবার বিকেলে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমান বলেন, মামলা হচ্ছে, তদন্ত করে দেখা হবে।
