মঠবাড়িয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৬:৩১
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে অজ্ঞাত যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
শনিবার দুপুরে উপজেলার বড়মাছুয়ার বলেশ্বর নদীর তীরের ভোলমারা গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।   
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ  কে.এম তারিকুল ইসলাম জানান, উপজেলার বড়মাছুয়ার বলেশ্বর নদীর চর ভোলমারা গ্রামের নদী তীরের একটি ডোবায় গ্রামবাসী অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।  পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে ওই যুবককে হত্যা করা হয়েছে।