সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের তিন কর্মী ও এক সন্ত্রাসীসহ ২২জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে একটি পিস্তল।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে চারজন, কলারোয়া থানা দুইজন, তালা থানা তিনজন,কালিগঞ্জ থানা চারজন, শ্যামনগর থানা চারজন, আশাশুনি থানা দুইজন, দেবহাটা থানা দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে আটক করা হয়।
এদিকে, তালা উপজেলার ইসলামকাটি মোড় থেকে পিস্তলসহ সন্ত্রাসী পলাশ কুমার দাশকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কাউছার
