গাইবান্ধায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ভারতীয় সেনাপ্রধানের শ্রদ্ধা

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৭:৩২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটখালী বধ্যভূমির মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত।
 
এর আগে ভারতীয় সেনাবাহিনীর প্রধান সফর সঙ্গীদের নিয়ে বেলা ১১টার দিকে হেলিকপ্টারে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া হেলিপ্যাডে অবতরণ করেন।
IMG0
এ সময় তাকে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং ১১ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।
তার সফর উপলক্ষে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী রংপুর-বগুড়া মহাসড়কের কাটখালী বধ্যভূমির মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ সংলগ্ন কয়েক কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে।
 
সেখানে তিনি প্রায় আধা ঘণ্টা অবস্থানকালে ১৯৭১ এর স্মৃতি বিজারিত কাটাখালি বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন। এ ছাড়া সেখানে তিনি ৭১এর ১১ ডিসেম্বর পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।